Wednesday, July 20, 2011
"স্মৃতি শুধু বেদনার" -
লেখক-মোঃ নুর দুলাল
আগুয়ান হে মীরসরাই বাসী-
'৫২ থেকে '৭১ অবদান রেখেছে রাশি রাশি,
জন্ম দিয়েছ শত জ্ঞানিগুণি শত মনীষী
হেঁটেছ, খেটেছ গ্রামে গঞ্জে কাজ করেছ দিবানিশী৷
স্বপ্ন দেখেছ আবিস্কারের জ্বেলেছ শিক্ষার আলো,
পিছনে ছুড়ে ফেলে এসেছ সকল ব্যর্থতা আর অমানিশার কালো৷
১১ই জুলাই/১১ইং এর ক্ষনিকের ঝড়ে আজ তোমরা নিথর, নিস্তব্দ,
নেই ভাষা, নেই জ্ঞান নেই কোন শব্দ,
বেদনার শান্তনা কে দেবে কাকে-
শোকের মাতম চলছে ঘরে ঘরে অাঁকে-বাঁকে,
একটু আগে যে শিশুটি ছিল সরব কলরব,
নিমিষে হয়ে গেল সব নিস্তব্দ নীরব,
ভাইয়ের কাঁদে ভাই আর বাবার কাঁদে ছেলের লাশ,
কাঁদে মানুষ, কাঁদে পাখী, কাঁদে আকাশ-বাতাস,
ক্ষনিকের অমানিশা কেড়ে নিল অর্ধশতাধিক তাজা প্রান,
কে দিবে সুর, আর কে গাইবে বেদনার গান৷
আমরা মীরসরাই বাসী আজীবন বীরের জাতি,
আছে যাদের শত শত আবিস্কার অর্জনের খ্যাতি,
আজ, মূহুর্তে নীভে গেল প্রজ্জ্বলিত উজ্জ্বলতার আলোকবাতি৷
কি করে বইবে বোঝা এত শত কচি লাশের?
কে নিবে দায়ভার এত বড় সর্বনাশের?
যে কচি প্রান একদিন হত ডাক্তার, মন্ত্রি, ইঞ্জিনিয়ার,
আজ সে হয়ে গেল "স্মৃতি শুধু বেদনার"৷
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment